আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৪°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

  • MIT ERP
  • Update Time : 09:27:37 am, Monday, 9 November 2026
  • 26

দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের ছয় বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

Update Time : 09:27:37 am, Monday, 9 November 2026