আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৪°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৭

  • MIT ERP
  • Update Time : 09:09:07 am, Monday, 9 November 2026
  • 20

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৭

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের চালকও রয়েছেন। রোববার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।

মিসরের পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেন দুটির একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। অন্যটি দক্ষিণের আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল। এ সময় একটির সঙ্গে অপরটির পেছনের অংশে সংঘর্ষ হয়।

রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, একই রেললাইনে একই দিকে চলাচলকারী কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুমগামী ট্রেনটির সংঘর্ষ হয়। এর ফলে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। মিসরে ট্রেন দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার ঘটনা নতুন নয়।

দীর্ঘদিন ধরে দেশটির রেল যোগাযোগ ব্যবস্থায় অব্যবস্থাপনা এবং যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেলব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনাস্থলের কাছাকাছি আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

তারা উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। তিনি জানান, নিজের চোখে প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। এ ছাড়া একটি স্থির ট্রেনের বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের বের করে আনলে দেখা যায়, তারা ইতোমধ্যে মারা গেছেন।

এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত রেলপথ পরিষ্কার করা এবং ট্রেন চলাচল স্বাভাবিক করাই তাদের লক্ষ্য।

এর আগে গত সেপ্টেম্বরে একই জেলার অন্য একটি স্থানে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছিল। ওই দুর্ঘটনায় এক ট্রেনচালক ও তাঁর সহকারী আহত হন। উল্লেখ্য, মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। সে সময় কায়রো থেকে দক্ষিণ মিসরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৭

Update Time : 09:09:07 am, Monday, 9 November 2026