আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

বিএনপি ক্ষমতায় আসার ৯ মাসেও আইনশৃঙ্খলা ঠিক হয়নি: আখতার হোসেন

  • MIT ERP
  • Update Time : 10:25:43 pm, Friday, 30 October 2026
  • 22

বিএনপি ক্ষমতায় আসার ৯ মাসেও আইনশৃঙ্খলা ঠিক হয়নি: আখতার হোসেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপি ক্ষমতায় আসার ৯ মাসেও আইনশৃঙ্খলাসহ কিছুই ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, বিএনপি সরকার গঠনের আগে বলেছে নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ৯ মাসেও আইনশৃঙ্খলাসহ গনতন্ত্র; কিছুই ঠিক হয় নাই।

তিনি বলেন, গত ৯ মাসে বিএনপি নিজেরা মারামারি করে ৪০ জনের মত খুন হয়েছে। চাঁদাবাজি এবং খুন; এসব নিয়ন্ত্রণ না করে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান নিয়েই আছেন।

আখতার হোসেন বলেন, সব জায়গায় সরকার ব্যর্থ। মানবাধিকার যাতে তারা লঙ্ঘন করতে পারে তাই তারা নিজেদের মত করে আইন করছে। শেখ হাসিনার পলানোর ভিডিও ছড়িয়ে দেওয়া পাইলটও খুন হয়েছে।

তিনি বলেন, স্পষ্ট দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।

আখতার হোসেন বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। মানবাধিকার ও বাকস্বাধীনতা পরিপন্থী সব ধরনের আইন বাতিল করতে হবে এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাশ করা যাবে না। জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে, এটি দেখার বিষয় সরকার তা আবার করে কি না।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশ ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা বলে শেষ করা যাবে না। দ্রব্যমূল্য, জ্বালানি, বিদ্যুৎ সবকিছুর দাম বৃদ্ধিতে মানুষ হিমশিম খাচ্ছে। নানা প্রতিশ্রুতি ও আশার আলো দেখিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে বর্তমান সরকার।

তিনি বলেন, জুলাই সনদ তো বাস্তবায়ন করেই নাই বরং তাদের নিজেদের ৩১ দফাও বাস্তবায়ন করেনি। অত্যন্ত দুঃখের বিষয়, গণতন্ত্রের সংকটময় সময় পার করছি আমরা।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি আসার পর নিজেদের ইচ্ছেমতো তারা প্রশাসক দিয়েছে, যারা আবার সামনে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। উচ্ছেদের নামে দলীয় গুণ্ডা নিয়ে উচ্ছেদ অভিযান করছে। যা চাঁদাবাজির নতুন প্রথা। ঢাকা শহর পরিষ্কার না করে তারা নিজেদের ব্যানার দিয়ে আরও নোংরা করছে।

এসময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষের বাসায় গ্যাস নেই। এলপিজি কিনতে গিয়ে অনিয়ম ও দুর্নীতির স্বীকার হতে হচ্ছে। চুরি ডাকাতি ছিনতাই দ্রবমূল্য যানজট জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ।

তিনি বলেন, আমরা চাই নতুন করে ঢাকা গড়তে। চাই জনগণের দুর্ভোগ কমাতে। খুনিদের আইনের আওতায় আনতে চাই আমরা। জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

বিএনপি ক্ষমতায় আসার ৯ মাসেও আইনশৃঙ্খলা ঠিক হয়নি: আখতার হোসেন

Update Time : 10:25:43 pm, Friday, 30 October 2026