রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী সংলগ্ন তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি নদীতে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

























