আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

  • MIT ERP
  • Update Time : 11:06:05 am, Thursday, 29 October 2026
  • 27

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী স্বাধীন ট্রাভেলসের বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে মাইশা মনি (১০) ও ইছমত আরা (৫০) নামে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহিণী ইছমত আরা চাঁদপুরের মো. আমিনুল হকের সহধর্মিণী এবং শিশু মাইশা মনি বরিশালের সুমন মিয়ার কন্যা। তাঁরা চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জানা গেছে, চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রাইভেটকারটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

এতে প্রাইভেটকারে থাকা তিনজনের মধ্যে দুজন নিহত ও একজন আহত হন। নিহত শিশু মাইশা মনির বাবা সুমন মিয়া জানান, তাঁর মেয়ে কক্সবাজারে বেড়াতে এসেছে, তা তিনি জানতেন না। চার দিন আগে তাঁর ঘরে আরেকটি সন্তানের জন্ম হয়েছে। মেয়েকে হারিয়ে বিলাপ করতে করতে তিনি বলেন, ‘ও আল্লাহ, একজন পাঠাইলা, আরেকজন নিয়ে গেলা! ’ তাঁর হৃদয়বিদারক আহাজারিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এদিকে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাস ও সবজিবোঝাই পিকআপের সংঘর্ষে আব্দুল্লাহ (২৭) ও মো. ইয়াছিন (২৫) নামে দুজন প্রাণ হারান। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে চকরিয়ায় মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

Update Time : 11:06:05 am, Thursday, 29 October 2026