আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ, কেন্দ্রে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

  • MIT ERP
  • Update Time : 07:20:47 pm, Wednesday, 28 October 2026
  • 35

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ, কেন্দ্রে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন রয়েছেন।

প্রচার-প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটের অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটারদের অনেকে। তাদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

নির্বাচনের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবির সদস্যরা মাঠে থাকবেন। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বিশেষ দল, ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতির কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশা করছি।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়ে মিলল ১.২ কেজির স্বর্ণের খণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ, কেন্দ্রে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

Update Time : 07:20:47 pm, Wednesday, 28 October 2026