আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাত ধ্বংস করে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:58:15 pm, Wednesday, 28 October 2026
  • 20

ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাত ধ্বংস করে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘রহমান ফাউন্ডেশন ও শক্তি’র উদ্যোগে মোবাইল হাসপাতাল স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে স্বাস্থ্যখাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল।

কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে। উপজেলা পর্যায়ে এমএসআর খাতের টেন্ডারের ৬০ থেকে ৭০ শতাংশ এবং জেলা পর্যায়েও বিভিন্ন টেন্ডারে লুটপাট হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সরকার স্বাস্থ্যখাতে পরিবর্তন আনতে কাজ করছে। সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, শিগগিরই ১৬ হাজার কোটি টাকার টেন্ডার কার্যক্রম শুরু হবে।

এসব কাজ দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। দেশের আটটি বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে। আগামী দুই মাসের মধ্যে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। এ ছাড়া ১ হাজার ১৫০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এনে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়।

জনগণের অর্থের অপচয় রোধ করে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়েই স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাত ধ্বংস করে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 07:58:15 pm, Wednesday, 28 October 2026