আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

নোট-গাইড বই প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 08:07:13 pm, Wednesday, 28 October 2026
  • 23

নোট-গাইড বই প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, গাইড বইওয়ালারা (প্রকাশক) একটু সাবধানে থাকবেন। তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপাবেন না।

এবার কিন্তু ধরা খাবেন, নিশ্চিত বলে দিচ্ছি, ধরা খাবেন। ’ বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সনদ দেওয়ার জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি।

বরং সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। তিনি বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ করা সম্ভব হয় না। তাদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে হবে এবং শিক্ষার সুযোগ তৈরি করে দিতে হবে। এটাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বেগম খালেদা জিয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

এখানে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে পড়াশোনা করতে পারেন। শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ধারাবাহিকতায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক ও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টিভিইটি) ওপর গুরুত্ব দিচ্ছে।

এ লক্ষ্যে সম্প্রতি ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে, যা এ খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন।

এ সময় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নয় শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়ে মিলল ১.২ কেজির স্বর্ণের খণ্ড

নোট-গাইড বই প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

Update Time : 08:07:13 pm, Wednesday, 28 October 2026