আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

তরুণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 08:30:22 pm, Wednesday, 28 October 2026
  • 20

তরুণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এবং ‘প্রমোশন অব উইমেন্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিল্ডিং (পাওয়ার)’ প্রকল্পের আওতায় বুধবার ঢাকায় “ফ্রম অ্যাসপিরেপ্রেশন টু অ্যাচিভমেন্ট: ন্যাশনাল সামিট অন ইয়ং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড লিডারশিপ” শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে নীতি নির্ধারক, সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং তরুণ নারীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহদী আমিন বলেন, বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রায়, বিশেষ করে তরুণ ও নারীদের উন্নয়নে এই ধরনের উদ্যোগ সরকারকে গভীরভাবে অনুপ্রাণিত করবে। প্রতিভার বাস্তব প্রয়োগ এবং দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধুমাত্র সনদ অর্জনের চেয়ে বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সেভ দ্য চিলড্রেনের মতো উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে সরকার তরুণদের জন্য সেই সুযোগ তৈরি করতে চায়। জনগণের প্রকৃত ক্ষমতায়নের জন্য বিশেষ করে তরুণ ও নারীদের সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ‘আর্ন’ প্রকল্পের পরিচালক কাজী মোখলেছুর রহমান এবং ইউনিসেফ বাংলাদেশ-এর শিক্ষা প্রধান দীপা শঙ্কর।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী মোখলেছুর রহমান এই ধরনের প্রকল্পের লব্ধ অভিজ্ঞতাকে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘আর্ন’ প্রকল্পসহ বিভিন্ন যুব উন্নয়নমূলক কার্যক্রমে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। তিনি তরুণীদের ক্ষমতায়নে সেভ দ্য চিলড্রেনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং এর সাফল্য কামনা করেন। বিশেষ অতিথি দীপা শঙ্কর তরুণদের সার্বিক উন্নয়নে শিক্ষা ও দক্ষতা বিকাশের অপরিহার্যতার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে সাধারণ বিকল্প হিসেবে না দেখে মূলধারার শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। যুবসমাজের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বিশেষ করে কিশোরী ও তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জামিনে মুক্ত হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেন সাথী আক্তার

তরুণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

Update Time : 08:30:22 pm, Wednesday, 28 October 2026