আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

রবির মুনাফা বেড়ে দাঁড়াল ৭৪৭ কোটি টাকা

  • MIT ERP
  • Update Time : 06:56:59 pm, Wednesday, 28 October 2026
  • 27

রবির মুনাফা বেড়ে দাঁড়াল ৭৪৭ কোটি টাকা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজস্ব আয় বৃদ্ধি, ডেটা ব্যবহারের ইতিবাচক ধারা এবং পরিচালন দক্ষতার ওপর ভর করে ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৭৪৬ কোটি ৫০ লাখ (প্রায় ৭৪৭ কোটি) টাকা মুনাফা করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি।

কোম্পানিটির আর্থিক বিবরণী অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে তাদের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৯ কোটি টাকা। এই নয় মাসে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। শুধু বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রবির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৫১ কোটি টাকা, যেখানে মুনাফার মার্জিন ছিল ৯ দশমিক ৪ শতাংশ। এই প্রান্তিকে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৬ কোটি টাকায়। এ সময় প্রান্তিক ইপিএস দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৮ টাকায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তরুণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

রবির মুনাফা বেড়ে দাঁড়াল ৭৪৭ কোটি টাকা

Update Time : 06:56:59 pm, Wednesday, 28 October 2026