আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

নির্বাচনে হেরে ব্রাজিল ছাড়লেন ফ্লাভিও বলসোনারো, ভিসা দেবে ট্রাম্প প্রশাসন

  • MIT ERP
  • Update Time : 03:08:53 pm, Wednesday, 28 October 2026
  • 35

নির্বাচনে হেরে ব্রাজিল ছাড়লেন ফ্লাভিও বলসোনারো, ভিসা দেবে ট্রাম্প প্রশাসন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তাঁকে ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।

এর এক দিন আগে অর্থপাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে ফ্লাভিওকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের সময়সীমা শেষ হওয়ার আগেই দেশ ছাড়েন তিনি।

অভিযোগ অস্বীকার করেছেন ফ্লাভিও। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তাঁর অভিযোগ, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লজ্জাজনক।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নির্বাচনের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করলেও ভোটে কারচুপির প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, ফ্লাভিওর ব্রাজিল ছাড়ার পেছনে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য হোয়াকিন কাস্ত্রো। এ বিষয়ে কংগ্রেসের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গু ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

নির্বাচনে হেরে ব্রাজিল ছাড়লেন ফ্লাভিও বলসোনারো, ভিসা দেবে ট্রাম্প প্রশাসন

Update Time : 03:08:53 pm, Wednesday, 28 October 2026