আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

রামুতে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ও সড়কে বিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 03:04:24 pm, Wednesday, 28 October 2026
  • 29

রামুতে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ও সড়কে বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের রামুতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শবনম ফারিয়া মাহি নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহি রামকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে একই ইউনিয়নের ঢালারমুখ এলাকার মালয়েশিয়াপ্রবাসী আবছার কামালের মেয়ে। এ দুর্ঘটনার পর সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক রুপালি বাংলাদেশ কে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত টমটমচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬

রামুতে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ও সড়কে বিক্ষোভ

Update Time : 03:04:24 pm, Wednesday, 28 October 2026