আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

গণভোটের রায় নিয়ে টালবাহানা বরদাশত নয়, আগামীতে ক্ষমতায় আসবে জামায়াত: শাহজাহান চৌধুরী

  • MIT ERP
  • Update Time : 10:29:22 am, Wednesday, 28 October 2026
  • 25

গণভোটের রায় নিয়ে টালবাহানা বরদাশত নয়, আগামীতে ক্ষমতায় আসবে জামায়াত: শাহজাহান চৌধুরী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে—এমন আশঙ্কা থেকে ২৮ অক্টোবর দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল।

কিন্তু শহীদদের আত্মত্যাগের কারণে সেই চেষ্টা সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, এরপরও বিভিন্ন সময়ে জামায়াতকে দমিয়ে রাখা ও রাজনৈতিকভাবে মুছে ফেলার চেষ্টা হয়েছে। ২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করেছিল। নির্বাচনে দলটি সম্মানজনকভাবে দুই কোটি ৩৮ লাখ ভোট পেয়েছে এবং ১১-দলীয় জোট ৩৯ শতাংশ ভোট পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গণভোটের রায় প্রসঙ্গে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। তাই সেই রায় বাস্তবায়ন না করে কোনো ধরনের টালবাহানা করা যাবে না। গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ এবং ২৮ অক্টোবরের শহীদদের বাংলাদেশ।

” এ সময় ২৮ অক্টোবরের চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং কালারপোল থানা জামায়াতের আমির মাস্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীন, সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপোল থানা জামায়াতের সেক্রেটারি মো. ইব্রাহিম, প্রবীণ ব্যাংকার আবুল হোসেন, অ্যাডভোকেট বোরহান উদ্দীন, ফখরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহসহ অন্য নেতারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গণভোটের রায় নিয়ে টালবাহানা বরদাশত নয়, আগামীতে ক্ষমতায় আসবে জামায়াত: শাহজাহান চৌধুরী

Update Time : 10:29:22 am, Wednesday, 28 October 2026