আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

মানিকগঞ্জের ঘিওরে নদী থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 11:58:26 am, Wednesday, 28 October 2026
  • 27

মানিকগঞ্জের ঘিওরে নদী থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার (২৮ অক্টোবর) সকালে নদীতে তাঁর পচন ধরা লাশ ভেসে ওঠে। রোকেয়া বেগম উপজেলার পয়লা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেগুন নারচী গ্রামের বাসিন্দা।

তিনি মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী । পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়িতে ফিরে আসেন রোকেয়া বেগম। পরে আবার কখন ও কীভাবে তিনি নদীতে নামেন, তা পরিবারের কেউ জানেন না। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রোকেয়া দীর্ঘদিন ধরে পক্ষাঘাতেও ভুগছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ছেলে মো. শাহাদাত হোসেন ২৭ অক্টোবর ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন । ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন । পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতা তাইজুল ইসলাম অব্যাহতিপ্রাপ্ত

মানিকগঞ্জের ঘিওরে নদী থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার

Update Time : 11:58:26 am, Wednesday, 28 October 2026