আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

চাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 09:13:46 pm, Tuesday, 27 October 2026
  • 28

চাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সবুজ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহরাস্তি থানা পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার সবুজ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামের বাসিন্দা। তার বাবা মো. হারুন ও মা সাজেদা। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গত ২০ অক্টোবর এর মামলায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কক্সবাজারে রিসোর্টে আগুন: নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন

চাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

Update Time : 09:13:46 pm, Tuesday, 27 October 2026