আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

ফুলপুরে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ ও কৃষকদের মাঝে বিক্রি

  • MIT ERP
  • Update Time : 07:23:07 pm, Tuesday, 27 October 2026
  • 33

ফুলপুরে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ ও কৃষকদের মাঝে বিক্রি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ফুলপুরে পাচারের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার সুলভ মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর পৌরসভার জুড়া ব্রিজ আমুয়াকান্দা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, একটি অটোরিকমা করে ২০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন চালকসহ অটোরিকশ আটক করেন। তবে, চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাকে খবর দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডিএপি সার জব্দ করে তাৎক্ষণিক কৃষকের কাছে সুলভ মূল্যে বিক্রি করে। তবে অটোচালক পালিয়ে যাওয়ায় কোন ডিলারের কাছ থেকে সারগুলো আনা হয়েছিল তা জানা সম্ভব হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা ডিএপি সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের ৬ জেলায় ঝড়ের আশঙ্কা

ফুলপুরে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ ও কৃষকদের মাঝে বিক্রি

Update Time : 07:23:07 pm, Tuesday, 27 October 2026