আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 01:43:23 pm, Tuesday, 27 October 2026
  • 32

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন শ্রমিকেরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন অ্যাসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের নামের একটি কারখানার শ্রমিকেরা। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সকাল ১১টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভোলায় মা ইলিশ ধরতে টাকা লেনদেনের অভিযোগ, মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Update Time : 01:43:23 pm, Tuesday, 27 October 2026