আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

ফেসবুক ও টিকটকে নিজের ফিড নিয়ন্ত্রণের সুযোগ আনছে প্ল্যাটফর্মগুলো

  • MIT ERP
  • Update Time : 06:06:27 am, Tuesday, 27 October 2026
  • 17

ফেসবুক ও টিকটকে নিজের ফিড নিয়ন্ত্রণের সুযোগ আনছে প্ল্যাটফর্মগুলো

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অতিরিক্ত তথ্য ও অ্যালগরিদমের বাড়াবাড়িতে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যখন বিকল্প খুঁজছেন, ঠিক তখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এবং ইউটিউব তাদের ফিড নিয়ন্ত্রণে নতুন নানা ফিচার নিয়ে আসছে।

গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো কালানুক্রমিক ফিডের পরিবর্তে পুরোপুরি অ্যালগরিদমভিত্তিক সুপারিশের ওপর নির্ভর করে আসছে। তবে অপ্রাসঙ্গিক কনটেন্টের বেড়াজালে পড়ে ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন বলে অভিযোগ করেন। ইউনিভার্সিটি অব নটর ডেমের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিম ওয়েনিংগার জানান, এআই যখন অনলাইন কনটেন্ট নির্ধারণে বড় ভূমিকা নিতে শুরু করে, তখন ব্যবহারকারীদের এই অসন্তোষ চরমে পৌঁছায়।

ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে প্ল্যাটফর্মগুলো তাদের ফিড কাস্টমাইজ করার নতুন সুযোগ তৈরি করেছে। এর অংশ হিসেবে ইনস্টাগ্রাম তাদের ‘ইউর অ্যালগরিদম’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের স্বাভাবিক ভাষাতেই পছন্দের বা অপছন্দের বিষয়গুলো জানানোর সুযোগ করে দিয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয় কমিয়ে বা বাড়িয়ে ফিড নিজেদের মতো সাজানো যায়।

একই সঙ্গে টিকটক এনেছে ‘ম্যানেজ টপিকস’ ও ‘স্মার্ট কিওয়ার্ড ফিল্টারিং’, যার সাহায্যে ব্যবহারকারীরা ক্যাটাগরি নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট শব্দসংবলিত ভিডিও ফিড থেকে বাদ দিতে পারছেন। অন্যদিকে, ইউটিউব তাদের নতুন ‘কাস্টম ফিড’ ফিচারের সাহায্যে দর্শকদের ওয়ার্কআউট বা এএসএমআর-এর মতো নির্দিষ্ট আগ্রহ অনুযায়ী আলাদা ট্যাব তৈরি করে নিজেদের ফিড প্রোগ্রাম করার সুযোগ দিচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীরা মুখে যা পছন্দ বলেন, অনেক সময় অনলাইন আচরণে তার মিল থাকে না। তাছাড়া মানুষ নেতিবাচক কনটেন্টে বেশি সাড়া দেওয়ায় অ্যালগরিদম অনেক সময় বিভ্রান্ত হয়। ফলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর সামনে এখন মূল চ্যালেঞ্জ হলোÑ ব্যক্তিগত কনটেন্ট আবিষ্কারের সুবিধার সঙ্গে ব্যবহারকারীদের ফিডের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার সঠিক ভারসাম্য রক্ষা করা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুক ও টিকটকে নিজের ফিড নিয়ন্ত্রণের সুযোগ আনছে প্ল্যাটফর্মগুলো

Update Time : 06:06:27 am, Tuesday, 27 October 2026