আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

ক্যানভার নিজস্ব ইমেজ তৈরির মডেল ‘ক্যানভা ক্রাফট’ উন্মোচন

  • MIT ERP
  • Update Time : 04:28:38 am, Monday, 26 October 2026
  • 26

ক্যানভার নিজস্ব ইমেজ তৈরির মডেল ‘ক্যানভা ক্রাফট’ উন্মোচন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির মডেল ‘ক্যানভা ক্রাফট’ উন্মোচন করেছে। গুগল, ওপেনএআই, বাইটড্যান্স ও মেটার মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে মডেলটি তৈরি করেছে ক্যানভার গবেষণা দল।

ক্যানভা জানিয়েছে, নতুন মডেলটি দুটি ধাপে কাজ করে। প্রথম ধাপে ব্যবহারকারীর নির্দেশনা বিশ্লেষণ করে ছবির উপাদানগুলোর অবস্থান, আকার, দৃশ্যগত গুরুত্ব এবং লেখার বিন্যাস সম্পর্কে একটি পরিকল্পনা তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে সেই পরিকল্পনা অনুসারে সর্বোচ্চ ২কে রেজল্যুশনের ছবি তৈরি করে মডেলটি। এতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী ৩০ ধরনের অ্যাসপেক্ট রেশিও বা ছবির দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত সমর্থন করা হয়েছে।

কোম্পানিটির দাবি, এই পদ্ধতির ফলে ছবির বিভিন্ন উপাদানের সূক্ষ্ম বিবরণ ও পাঠযোগ্য লেখা আরও নির্ভুলভাবে তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি ছবির একটি নির্দিষ্ট অংশে পরিবর্তন আনলেও অন্য অংশগুলো অপরিবর্তিত রাখা যাবে। প্রচলিত অনেক ইমেজ জেনারেশন মডেলের মতো শুধু আলোকচিত্রের ওপর নির্ভর না করে ক্যানভা ক্রাফটকে প্রশিক্ষণ দিতে ডিজাইন ব্যবহার করা হয়েছে।

এ ক্ষেত্রে ক্যানভার নিজস্ব লাইব্রেরিতে থাকা মানুষের তৈরি বিভিন্ন টেমপ্লেট কাজে লাগানো হয়েছে। এর মধ্যে রয়েছে পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, প্রেজেনটেশন, ইনফোগ্রাফিকস, মেনু ও লেখানির্ভর নকশা। এর ফলে ক্রাফট দিয়ে তৈরি ছবিকে ক্যানভার ‘ম্যাজিক’ প্রযুক্তির সাহায্যে একাধিক স্তরবিশিষ্ট সম্পাদনাযোগ্য ডিজাইনে রূপান্তর করা সম্ভব হবে।

গত বছর প্রতিষ্ঠানটি ডিজাইন ও লেয়ার বুঝতে সক্ষম নিজস্ব একটি এআই মডেলও চালু করেছিল। বর্তমানে ক্যানভার প্ল্যাটফর্মের ড্রিম ল্যাব ট্যাব থেকে সব ব্যবহারকারী ক্রাফট ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি ক্যানভা এপিআইয়ের মাধ্যমেও মডেলটি ব্যবহারের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে ক্যানভার এমসিপি প্রযুক্তির সাহায্যে চ্যাটজিপিটি ও গুগল জেমিনির মতো তৃতীয় পক্ষের চ্যাটবটেও ছবি তৈরির সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এত দিন ক্যানভা নিজস্ব প্ল্যাটফর্মে ছবি তৈরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের এআই মডেল ব্যবহার করেছে। নিজস্ব মডেল চালুর ফলে প্রতিষ্ঠানটির এপিআই ব্যবহারের খরচ কমতে পারে। একই সঙ্গে ছবির মান ও তৈরির গতি নিয়ন্ত্রণেও সুবিধা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ২০২৪ সালে ছবি ও ভিডিও তৈরির প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এআই অধিগ্রহণ করে ক্যানভা।

নতুন মডেল তৈরিতে লিওনার্দোর গবেষকেরাও অবদান রেখেছেন। এ ছাড়া কম খরচে দ্রুত ছবি তৈরির জন্য ‘ক্রাফটফাস্ট’ ও ‘ক্রাফট-আল্ট্রাফাস্ট’ নামে আরও দুটি সংস্করণ তৈরির কাজ চলছে। শিগগিরই এগুলো চালুর পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি ও ডিজাইন খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ব্যয় নিয়ন্ত্রণেও নতুন মডেলটি ক্যানভার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ক্যানভার নিজস্ব ইমেজ তৈরির মডেল ‘ক্যানভা ক্রাফট’ উন্মোচন

Update Time : 04:28:38 am, Monday, 26 October 2026