হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২২৭ জনে।
একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৬ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।
এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০০ জন। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।


























