আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

  • MIT ERP
  • Update Time : 09:54:29 am, Thursday, 22 October 2026
  • 20

আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন গন্তব্যে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে। এদিকে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরবর্তী তিন দিন, অর্থাৎ ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। বিমান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সৌদি আরবের মদিনাগামী ফ্লাইটগুলো আগের মতোই নিয়মিত চলাচল করছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

Update Time : 09:54:29 am, Thursday, 22 October 2026