সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষের তথ্য মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রয়টার্স জানিয়েছে, এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। সম্প্রতি দেশটির বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা বেড়েছে।
এর আগে একই দিনে শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনায় দুইজন নিহত হন বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
এ অবস্থায় সৌদি আরবে হুতিদের নতুন হামলার শঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
চলতি মাসে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলা এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা তিন শতাধিক।





















