আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত কখনোই জোট করেনি: মিয়া গোলাম পরওয়ার

  • MIT ERP
  • Update Time : 01:17:17 pm, Tuesday, 20 October 2026
  • 21

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত কখনোই জোট করেনি: মিয়া গোলাম পরওয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী কখনোই আওয়ামী লীগের সাথে জোট করেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপির বিরুদ্ধে সব বিরোধী দল মিলে লিয়াজোঁ কমিটি করেছিল।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে রাজপথে আন্দোলন করছে। অথচ বিএনপি তা ধারণ না করে দমন-পীড়নের দিকে হাঁটছে। জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্র, সরকার ও সরকারি দল গুলিয়ে ফেলছে বিএনপি। দুর্নীতি ও দলীয় কর্মীদের কথা বললে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে। জুজুর ভয় দেখিয়ে সরকার নিজেই স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছে, জামায়াত নয়। জুজুর ভয় দেখিয়ে সব বিরোধীদলকে পাল্টা দোষারোপ করেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী হওয়া আড়াল করতে না পেরে সংবিধান সংস্কার নাকি সংশোধনী এমন অযুহাত দাঁড়া করাচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট কি তা ৭ মাসের মধ্যেই ভুলে গেছে বিএনপি। চাঁদাবাজি, লুটপাট, নিজ দলের লোক বসানো, জনগণের সাথে বিশ্বাসঘাতকতাই ফ্যাসিবাদ।

তিনি আরও বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ; বিচার কার্যকরের পর সরকারের ঘুম ভেঙেছে। এটি পুরোপুরি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগের সঙ্গে জামায়াত কখনোই জোট করেনি: মিয়া গোলাম পরওয়ার

Update Time : 01:17:17 pm, Tuesday, 20 October 2026