আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

টাইগার শ্রফের ওপর বন্দুক হামলা: গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর

  • MIT ERP
  • Update Time : 01:54:02 pm, Tuesday, 20 October 2026
  • 13

টাইগার শ্রফের ওপর বন্দুক হামলা: গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে দেখতে গিয়ে বন্দুক হামলায় উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর গুলিতে আহত হয়েছেন। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় এই তারকার আগমন ফ্রেমবন্দি করতে গিয়ে তিনি এই হামলার শিকার হন।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুষ্পা পার্ক এলাকায় টাইগার শ্রফ আসার খবর পেয়ে তাঁকে ক্যামেরাবন্দি করতে বন্ধু কিষাণ রাজভরের সঙ্গে সেখানে গিয়েছিলেন উমেশ। তাঁদের উদ্দেশ্য ছিল, অনুরাগীদের সঙ্গে টাইগারের কথাবার্তা এবং মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তের ভিডিও তৈরি করা। কিন্তু অভিনেতা যখন গাড়িতে উঠে ফিরছিলেন, ঠিক সেই সময়ই আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পরপর গুলির শব্দ শোনা যায়।

প্রথমে বাজি ফাটার আওয়াজ বলে মনে হয়েছিল উমেশের। বন্ধু কিষাণের ভাষ্য, শব্দ শোনার কয়েক মিনিটের মধ্যেই তাঁরা বুঝতে পারেন যে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সেই বিশৃঙ্খলার মাঝে উমেশ কীভাবে গুলিবিদ্ধ হলেন, তা নিয়ে তদন্ত চলছে।

ঘটনার পর উমেশকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কেইএম হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল পর্যন্ত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছিল।

হাসপাতাল সূত্রে খবর, উমেশের যকৃতে গুলির আঘাত লেগেছে। তবে তাঁর হৃদপিণ্ড ও ফুসফুসে কোনো ক্ষতি হয়নি। নতুন করে রক্তক্ষরণও হয়নি বলে জানা যায়। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংসার চালাতে দীর্ঘ ১৮ বছর মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডিটারজেন্ট বিক্রি করতেন উমেশ কুমার চৌহান। সেই কাজের পাশাপাশি গত দেড় বছর ধরে বলিউড তারকাদের নিয়ে কনটেন্ট তৈরি করছেন তিনি। বিশেষ করে তারকাদের বাড়ির সামনে অনুরাগীদের ভিড়, তাঁদের সঙ্গে সাক্ষাৎ এবং জনপ্রিয় অভিনেতাদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করছিলেন ৩৫ বছরের উমেশ। কিন্তু সেই স্বপ্নের পথে এমন এক বিপর্যয় নেমে আসবে, তা কল্পনাও তিনি করতে পারেননি। অভিনেতা টাইগারের ওপর হামলার সময় গুলিতে আহত হলেন উমেশ নিজেও।

প্রসঙ্গত, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের পুষ্পা নার্সি পার্কের কাছে নিজের গাড়ির ভেতরে থাকা অবস্থায় টাইগার শ্রফকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। মুম্বাই পুলিশের মতে, এ ঘটনায় দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে টাইগারের চালক ফিরদৌসও রয়েছেন। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে। এরইমধ্যে টাইগারের ওপর হামলার ঘটনায় ৩ অভিযুক্ততে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টাইগার শ্রফের ওপর বন্দুক হামলা: গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর

Update Time : 01:54:02 pm, Tuesday, 20 October 2026