আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কক্সবাজারে বিজিবির অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

  • MIT ERP
  • Update Time : 01:07:50 pm, Tuesday, 20 October 2026
  • 22

কক্সবাজারে বিজিবির অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় ৬৪ বিজিবির পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং চারজন মাদককারবারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে হোয়াইক্যং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপ তল্লাশি করে সিট কভারের নিচে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়। এ সময় পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে, পালংখালী এলাকায় পৃথক অভিযানে মিয়ানমার থেকে আসা তিন ব্যক্তিকে আটক করে তাদের বহন করা পোটলা থেকে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

কক্সবাজারে বিজিবির অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

Update Time : 01:07:50 pm, Tuesday, 20 October 2026