আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

মানিকগঞ্জে সার পাচারের অভিযোগে ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 06:31:20 pm, Friday, 16 October 2026
  • 21

মানিকগঞ্জে সার পাচারের অভিযোগে ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার অভিযোগে এক সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১ বস্তা সারসহ একটি ভ্যান আটক করেন স্থানীয় কৃষক ও জনতা।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত সাব-ডিলারের নাম হাবিবুর রহমান হবি। তিনি দৌলতপুরের দীপু ট্রেডার্সের সাব-ডিলার। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের ১১ বস্তা সার পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে সমেতপুর প্রধান সড়কে সারবোঝাই ভ্যানটি দেখতে পেয়ে আটক করেন স্থানীয় কৃষক ও জনতা। পরে তারা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি বরাদ্দের সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

মানিকগঞ্জে সার পাচারের অভিযোগে ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

Update Time : 06:31:20 pm, Friday, 16 October 2026