আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

ইউএনও‍‍`র নির্দেশে আয়রন ব্রিজ সংস্কার, দূর হলো পথচারীদের ভোগান্তি

  • MIT ERP
  • Update Time : 07:53:57 pm, Friday, 16 October 2026
  • 9

ইউএনও‍‍`র নির্দেশে আয়রন ব্রিজ সংস্কার, দূর হলো পথচারীদের ভোগান্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার পশ্চিম পাশে সীমান্ত নদীর ওপর অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ আয়রন ব্রিজটি অবশেষে সংস্কার করা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পালের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও নির্দেশনায় শুক্রবার (১৬ অক্টোবর) ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী পথচারীরা।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এতে ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় ছিলেন পথচারী ও যানবাহনচালকেরা। বাকেরগঞ্জ পৌরসভার ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত এই ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন যানবাহন বাকেরগঞ্জ সদর রোডে যাতায়াত করেন।

গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। সম্প্রতি ব্রিজটির জরাজীর্ণ অবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে বিভিন্ন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ইউএনও ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পালের নজরে এলে তিনি দ্রুত ব্রিজটি সংস্কারের আশ্বাস দেন। পরে তার নির্দেশনায় প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, এর কিছুদিন আগেও একই ব্রিজের উত্তর পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এবার ব্রিজটির সংস্কার সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের আরেকটি সমস্যা নিরসন হলো। ব্রিজটি সংস্কার করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত চলাচলকারী পথচারীরা।

সংস্কারের ফলে ব্রিজটি দিয়ে চলাচল আরও নিরাপদ হবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমবে। পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল জানান, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সংবাদমাধ্যমে তুলে ধরার পর সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ জনদুর্ভোগ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ব্রিজটির স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইউএনও‍‍`র নির্দেশে আয়রন ব্রিজ সংস্কার, দূর হলো পথচারীদের ভোগান্তি

Update Time : 07:53:57 pm, Friday, 16 October 2026