আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

মাথায় বুলেট ও শরীরে ৪৭ ছররা গুলি, জুলাই যোদ্ধা নার্স রীপার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • MIT ERP
  • Update Time : 03:03:35 pm, Friday, 16 October 2026
  • 24

মাথায় বুলেট ও শরীরে ৪৭ ছররা গুলি, জুলাই যোদ্ধা নার্স রীপার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে জুলাই যোদ্ধা রীপা গোমেজের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলিতে রীপা গোমেজের বাসায় যায়।

সেখানে প্রতিনিধি দলের সদস্যরা তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ।

সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। তার ডান চোখের কোটরে সবচেয়ে গুরুতর আঘাত লাগে। একটি বুলেট তার মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দৃষ্টিশক্তির জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। একদিকে নিয়মিত চিকিৎসার ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়া—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভারত থেকে দেশে এলো ১৮টি ব্রডগেজ রেলকোচ

মাথায় বুলেট ও শরীরে ৪৭ ছররা গুলি, জুলাই যোদ্ধা নার্স রীপার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 03:03:35 pm, Friday, 16 October 2026