আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৮%

নওগাঁয় বাবার সঙ্গে মাঠে গিয়ে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 02:53:20 am, Wednesday, 14 October 2026
  • 28

নওগাঁয় বাবার সঙ্গে মাঠে গিয়ে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নওগাঁর বদলগাছীতে বাবার সঙ্গে মাঠে গিয়ে চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর বিকেল ৫টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহাগী ওই গ্রামের কৃষক সোহেল মন্ডলের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মন্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষের কাজ করেন। মঙ্গলবার বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়েই মাঠে যান তিনি। মাঠে গিয়ে সোহেল মন্ডল যখন জমি চাষ করছিলেন, তখন মেয়েকে ক্ষেতের আইলে রাখা হয়।

একপর্যায়ে ক্ষেত থেকে একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যায় শিশুটি। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে শিশুটির শরীর ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে প্রতিবেশীরা তাঁদের পাশে দাঁড়ান। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জিএসি ও হোন্ডা গাড়ির ক্রেতাদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা

নওগাঁয় বাবার সঙ্গে মাঠে গিয়ে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

Update Time : 02:53:20 am, Wednesday, 14 October 2026