আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • MIT ERP
  • Update Time : 05:34:40 pm, Tuesday, 13 October 2026
  • 14

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত দখল করে বসানো প্রায় চার হাজার ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করেন।

অভিযান শেষে ইউএনও এস এম আব্দুল্লাহ বিন শফিক সাংবাদিকদের বলেন, ‘আপনাদের কথা দিয়েছিলাম, এ সপ্তাহে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। সংসদ সদস্যের নির্দেশনায় পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় বড় পরিসরে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ’ মহাসড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে ইতোমধ্যে ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।

সড়কে ডিভাইডার নির্মাণ না হওয়া পর্যন্ত এসব স্বেচ্ছাসেবীর মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম চালানো হবে। মহাসড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা স্থায়ী অবকাঠামোর অধিকাংশ ভেঙে ফেলা হয়েছে। যানজট কমাতে এবং মহাসড়কটি সচল রাখতে এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি জানান, এটি চলমান উচ্ছেদ কার্যক্রমের অংশ। তবে মঙ্গলবার স্থায়ী অবকাঠামো অপসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মহাসড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি উচ্ছেদ করা স্থানগুলোতে পুনরায় দোকানপাট বসতে না দেওয়ার চেষ্টা করবে প্রশাসন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পর কেমন আছেন তিনি, জানালেন সফরসঙ্গী

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

Update Time : 05:34:40 pm, Tuesday, 13 October 2026