আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

আলফাডাঙ্গায় ডিলার নিয়োগে দুর্নীতি হয়নি, দাবি উপজেলা বিএনপির

  • MIT ERP
  • Update Time : 04:46:55 pm, Tuesday, 13 October 2026
  • 17

আলফাডাঙ্গায় ডিলার নিয়োগে দুর্নীতি হয়নি, দাবি উপজেলা বিএনপির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় সারের ডিলারশিপ বরাদ্দ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা পূর্বের সংবাদ সম্মেলনকে উদ্দেশ্যপ্রণোদিত ও চরম মিথ্যাচার আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই ক্ষোভ প্রকাশ করা হয়। প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস স্পষ্ট করে বলেন, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব বা দলীয় পরিচয় প্রাধান্য দেওয়া হয়নি। সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা ও সরকারি নিয়ম অনুযায়ী কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমেই ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার জন্য নিয়োগপ্রাপ্ত মোট সাতজন ডিলারের মধ্যে চারজন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ফলে স্বজনপ্রীতি বা বিরোধী গোষ্ঠীকে পুনর্বাসনের যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। উপজেলা বিএনপির সভাপতি অভিযোগকারীদের বিরুদ্ধে উল্টো বিস্ফোরক দাবি তুলে ধরে বলেন, “যারা বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন করেছে, তাদের অনেকে মূলধারার দলীয় কর্মসূচিতে অংশ নেন না।

তারা সারের ডিলারশিপ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অবৈধ টাকা হাতিয়ে নিয়েছে। ” নিজেদের সেই অনৈতিক বাণিজ্য ও ব্যর্থতা ঢাকতেই তারা বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলী, টগরবন্দ ইউনিয়ন বিএনপি নেতা আলামিন শেখ টোকন ও পৌর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এরআগে গত রোববার (১১ অক্টোবর) পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাশারুল বারী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্যা সংবাদ সম্মেলন করে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, ঘুষ-বাণিজ্য এবং অনভিজ্ঞদের সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় যাদের নাম সামনে এসেছে

আলফাডাঙ্গায় ডিলার নিয়োগে দুর্নীতি হয়নি, দাবি উপজেলা বিএনপির

Update Time : 04:46:55 pm, Tuesday, 13 October 2026