আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

হাসান মাহমুদের ফাইফারে ২৪০ রানে অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিডে বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 01:37:06 pm, Sunday, 11 October 2026
  • 15

হাসান মাহমুদের ফাইফারে ২৪০ রানে অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিডে বাংলাদেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে ১০৬ রানের গুরুত্বপূর্ণ লিড অর্জন করেছে বাংলাদেশ। টাইগারদের করা ৩৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের সকালে হাসান মাহমুদ ও এবাদত হোসেনের তোপ দাগানো বোলিংয়ের মুখে ধসে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ।

আফগানিস্তানের ইনিংসে হ্যাটট্রিকের পাশাপাশি পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন রহমত শাহ। ২১৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। তৃতীয় দিনের সকালে দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। দিনের তৃতীয় ওভারে ইকরাম আলি খিলকে ৩২ রানে বোল্ড করে প্রথম আঘাত হানেন এবাদত হোসেন।

পরের ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন হাসান মাহমুদ। দুর্দান্ত ডেলিভারিতে ইসমত আলমের (১) অফস্টাম্প উপড়ে দেন এই পেসার। পরের বলে সুইংয়ে কায়েস আহমেদকে (০) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। হ্যাটট্রিকের বলে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে যাওয়া বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

পরে রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও প্যাডে লেগেছে এবং তা অফস্টাম্পে আঘাত হানত। ফলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জিয়াউর রহমান। হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ দল। এরপর ইয়ামিন আহমেদজাইকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থ ফাইফার।

হাসান মাহমুদ ৫৫ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। অন্যদিকে এবাদত হোসেন ৫৬ রানে নেন ৪ উইকেট। বাকি উইকেটটি পান মেহেদী হাসান মিরাজ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

হাসান মাহমুদের ফাইফারে ২৪০ রানে অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিডে বাংলাদেশ

Update Time : 01:37:06 pm, Sunday, 11 October 2026