আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

  • MIT ERP
  • Update Time : 09:24:49 am, Sunday, 11 October 2026
  • 18
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন–রোজিনা (৩০) ও তাঁর স্বামী শরিফ (৩৪), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং রনি (১৯)।

আজ রোববার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে রোজিনার শরীরে ৬০ শতাংশ দগ্ধ, শরিফের শরীরে ৪০ শতাংশ, রিয়াজের শরীরে ৪০ শতাংশ এবং রনির শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। যতটুক জানা গেছে গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনে তারা দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, দগ্ধ চারজনের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হয় সবাইকেই হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) স্থানান্তর করা হয়েছে এবং সেখানেই বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

Update Time : 09:24:49 am, Sunday, 11 October 2026