আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ

  • MIT ERP
  • Update Time : 10:48:03 am, Sunday, 11 October 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে ভোর ৩টার মধ্যে কোনো একসময় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এ খবর।

আগেরদিন শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছিল। তার পর থেকে তিনি গুরুগ্রাম পুলিশের হেফাজতেই ছিলেন। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। ধ্রুব বাড়ি থেকে বেরোনোর আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়।

প্রতিবেদন জানিয়েছে, প্রথমে তাঁকে যন্তর মন্তরে না-যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি রাজি হননি। তার পরই পুলিশ তাঁকে আটক করে। রাত পর্যন্ত তাঁর কোনও খবর ছিল না। আটক করে তাঁকে কোথায় রাখা হয়েছিল, তা-ও জানা যায়নি।

সিজেপির তিন প্রধান মুখ অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে শনিবার বিমানবন্দর থেকে আটক করেছিল দিল্লি পুলিশ। মুম্বই থেকে তাঁদের বিমান দিল্লিতে নামার পর বিমানের ভিতর ঢুকে যান পুলিশকর্মীরা। ভেতর থেকে আটক করে নিয়ে যাওয়া হয় তাঁদের। রাত পর্যন্ত ওই তিনজনেরও কোনও খবর ছিল না।

রোববার সকালে দিল্লি পুলিশের পক্ষে সিজেপিকে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেপ্তার (প্রিভেন্টিভ অ্যারেস্ট) করা হয়েছে। সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করানো হয়েছে। ধ্রুবের ক্ষেত্রে সেই পদক্ষেপ করেনি পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ

Update Time : 10:48:03 am, Sunday, 11 October 2026