আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

সিইসির পদত্যাগের দাবিতে আবারও সিজেপির মিছিলের ডাক, মুক্ত মমতা ও কেজরিওয়াল

  • MIT ERP
  • Update Time : 10:22:58 am, Sunday, 11 October 2026
  • 18
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে আজ আবারও দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিলের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার কথা জানিয়েছে তারা। শুক্রবার রাজনীতিবিদ, অভিনেতা ও বিক্ষোভকারীসহ ৬ হাজার জন আটক হন। এদিকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল ও নেহা বোরাসহ প্রায় ৩ হাজার জনকে পুলিশ ছেড়ে দিয়েছে।

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। এই ধারাবাহিকতায় শুক্রবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। তবে, কর্মসূচি শুরুর আগেই ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ।

বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে। পরে আন্দোলনের দায়িত্ব পান অজিঙ্ক শিন্দে। এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ।

এদিকে, তরুণদের বিক্ষোভ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিক্ষোভকারীদের আটকের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি করেছেন তিনি।

বিক্ষোভ ঘিরে আটক সবাইকে রোববারের মধ্যে মুক্তি না দিলে অনশন বা পদযাত্রা কর্মসূচির হুমকি দিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিজিৎকে আটকের পর মহারাষ্ট্রে গ্রামের বাড়িতে মারা যান তার দাদী সাবিত্রীবাঈ। এ অবস্থায়, সিজেপির প্রতিষ্ঠাতাকে বাড়ি যাওয়ার প্রস্তাব দেয় দিল্লি পুলিশ। এদিকে, গণহারে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। ভারত সরকারকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান সংস্থাটির।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফতুল্লায় কেমিক্যাল বার্নে দগ্ধ ২

সিইসির পদত্যাগের দাবিতে আবারও সিজেপির মিছিলের ডাক, মুক্ত মমতা ও কেজরিওয়াল

Update Time : 10:22:58 am, Sunday, 11 October 2026