আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

শিক্ষকদের জীবনযাত্রার মান না বাড়ালে শিক্ষার মান নিশ্চিত সম্ভব নয়: কুড়িগ্রামে শিক্ষক সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 02:08:10 pm, Saturday, 10 October 2026
  • 16
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষক প্রতিনিধি সম্মেলন ২০২৬’। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পিটিআই হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সোহেল কামালের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতীয় শিক্ষার মূল ভিত্তি। প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করতে হলে শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকলে সব যৌক্তিক দাবি আদায় সম্ভব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. আজিজুর রহমান সরকার, রংপুর বিভাগীয় সভাপতি মো. রেজাউল করিম শামীম, জেলা উপদেষ্টা মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া এবং উপদেষ্টা মাওলানা মো. নিজাম উদ্দিন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সেক্রেটারি মো. ইমরান বিন সোলায়মান।

সম্মেলনে বক্তারা প্রাথমিক শিক্ষার বিদ্যমান সমস্যা সমাধান, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার দেড় শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সারের ডিলারশিপ না পেয়ে পদত্যাগ যুবদল নেতার

শিক্ষকদের জীবনযাত্রার মান না বাড়ালে শিক্ষার মান নিশ্চিত সম্ভব নয়: কুড়িগ্রামে শিক্ষক সম্মেলন

Update Time : 02:08:10 pm, Saturday, 10 October 2026