আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারী পথচারীর মর্মান্তিক মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 03:43:36 pm, Saturday, 10 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লালমনিরহাটে ট্রাকচাপায় ফজিলা বেগম (৫৩) ও জহিলা বেগম (৬০) নামে দুই পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা বেগম ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে ফজিলা ও জহিলা মহাসড়কের পাশে হাঁটতে বের হন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই ফজিলা বেগম ও জহিলা বেগম নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহগুলো তাঁদের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বান্ধবী ভালো না লাগায় ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা

লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারী পথচারীর মর্মান্তিক মৃত্যু

Update Time : 03:43:36 pm, Saturday, 10 October 2026