আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি

  • MIT ERP
  • Update Time : 03:30:18 pm, Saturday, 10 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নিতে যাওয়ার আগেই জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে তাঁর পরিবারের বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে জানা যায়, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পরিবারের বাসা। শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের সদস্যরা ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় ধ্রুব রাঠির মা দরজা খুলে দেন। এর আগে শুক্রবার গভীর রাতে বাড়িটির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য অবস্থান নিয়েছিলেন বলেও জানা গেছে। সূত্রের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির পরিকল্পিত বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে যাওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। শনিবার রাজধানীর যন্তর মন্তরে এ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল দলটির। তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইউটিউব থেকে রাজপথে আন্দোলন, কে এই ধ্রুব রাঠি?

যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি

Update Time : 03:30:18 pm, Saturday, 10 October 2026