আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

ভাঙ্গায় মানবপাচারকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 09:47:57 am, Friday, 2 October 2026
  • 13

ভাঙ্গায় মানবপাচারকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের ভাঙ্গায় কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে মানবপাচারকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে কালামৃধা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের হাসেম মোড়লের ছেলে গোলাম রসুলসহ একটি চক্র ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার যুবকদের লিবিয়ায় নিয়ে যায়।

পরে সেখানে তাদের মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে জিম্মি করে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়। বক্তারা আরও অভিযোগ করে বলেন, মাদারীপুরের পশ্চিম নিলখী গ্রামের হারুন মোড়লের ছেলে রুবেল, ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের ইয়াকুব ব্যাপারীর ছেলে মিঠু ব্যাপারী, নিলখী গ্রামের শেরেকুল ব্যাপারীর ছেলে মিরান ব্যাপারীসহ বেশ কয়েকজন যুবককে একইভাবে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও জিম্মি করা হয়েছে।

তাদের পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধনে ভুক্তভোগী রুবেল মোড়লের বোন লাইজু বেগম, শেরেকুল ব্যাপারী, হেমায়েত হাওলাদার, লিন্টু আকন্দসহ স্থানীয়রা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে ১২০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো ‘কৃষক কার্ড’

ভাঙ্গায় মানবপাচারকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

Update Time : 09:47:57 am, Friday, 2 October 2026