আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

রাজধানী থেকে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে ফোন

  • MIT ERP
  • Update Time : 01:53:30 am, Sunday, 20 September 2026
  • 14

রাজধানী থেকে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে ফোন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন। নাঈমের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোডের ভাড়া বাসা থেকে রাগ করে বেরিয়ে যায় নাঈম। এর আগে ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে তার ঝগড়া হয়। এ ঘটনায় মা তাকে বকাঝকা করলে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায় সে।

পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের এলাকা, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও নাঈমের সন্ধান পাননি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। নাঈমের চাচা গোলাম হুসাইন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর নাঈমকে তার মা বকাঝকা করেন। এরপর সে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে থানায় জিডি করা হয়েছে। ’ পরিবারের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কাছেও যোগাযোগ করা হয়েছে। এদিকে পরিবারের করা আবেদনের তথ্যমতে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে। ওই সময় ফোনে শিশুটির কান্নার শব্দও শোনা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অজ্ঞাত ব্যক্তি ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা বলে। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ অবস্থানের কথা জানিয়ে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, ‘থানায় জিডি হয়েছে।

শিশুটিকে খুঁজে বের করতে আমরা কাজ করছি। ’ নাঈমের বাবা মো. বাবুল ইসলাম ও মা মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকায় বসবাস করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের ব্যাংকিং খাত নাজুক অবস্থায়, খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা সৈয়দ মাহবুবুর রহমানের

রাজধানী থেকে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে ফোন

Update Time : 01:53:30 am, Sunday, 20 September 2026