আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটে সম্পন্ন

  • MIT ERP
  • Update Time : 01:58:30 am, Sunday, 20 September 2026
  • 13

ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটে সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। দলটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আবেদ আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

এসময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবু, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বায়েজীদ বোস্তামী, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টুসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে শনিবার রাত সোয়া ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির অনুষ্ঠিত কাউন্সিলে ৯টি ওয়ার্ড কমিটির ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন ভোটার সরাসরি গোপন ব্যালটে ভোট দিয়ে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচিত করেন। এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সর্বমোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে আনারস প্রতীকে সভাপতি পদে মো. শামসুল আলম ২২৬ ভোট, মোরগ প্রতীকে সাধারণ সম্পাদক পদে ইউসুফ আহমেদ ২৪০ ভোট ও আম প্রতীকে সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল বারীক ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় উপস্থিত নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের অর্থনীতি কি ধ্বংসের মুখে? ট্রাম্পের শুল্ক হুমকির জল্পনা

ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটে সম্পন্ন

Update Time : 01:58:30 am, Sunday, 20 September 2026