আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

বান্দরবানের আলীকদমে সৎ নানার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 12:51:46 am, Sunday, 20 September 2026
  • 9

বান্দরবানের আলীকদমে সৎ নানার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বান্দরবানের আলীকদম উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। অভিযোগ জানার পর শিশুটির বাবা অভিযুক্তকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন। পরে আহত অভিযুক্ত ও শিশুটিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিষয়টি পুলিশের নজরে আসে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত মোস্তাক আহম্মদ (৫৫) ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন মোস্তাক। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে শিশুটি পরিবারের কাছে অভিযোগ করে।

পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ১০০ টাকা দেওয়া হয় বলেও পরিবারের দাবি। শিশুটির বাবা জানান, শনিবার সকালে মেয়ের কাছে ১০০ টাকার একটি নোট দেখতে পান তিনি। টাকা কোথা থেকে পেয়েছে জানতে চাইলে একপর্যায়ে শিশুটি আগের দিনের ঘটনা তাকে জানায়। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে মোস্তাকের ডান হাতে আঘাত করেন।

এতে তাঁর হাত ভেঙে গুরুতর আহত হয়। পরে স্বজনরা শিশুটি ও অভিযুক্তকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম বলেন, শিশুটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

প্রাথমিক পরীক্ষার প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়েছে। আলীকদম থানার ওসি শাহেদ পারভেজ বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ

বান্দরবানের আলীকদমে সৎ নানার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

Update Time : 12:51:46 am, Sunday, 20 September 2026