আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

আখাউড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 01:03:44 am, Sunday, 20 September 2026
  • 11

আখাউড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে মো. নুরুজ্জামান (৪৫)।

তিনি মোগড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. আবুল কালাম (৬০)। তিনি ধরখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। এবং মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়ার মোহাম্মদ আলীর ছেলে গিয়াস উদ্দিন (৪৮)। তিনি মনিয়ন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ‎পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা রয়েছে। ‎‎আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটে সম্পন্ন

আখাউড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

Update Time : 01:03:44 am, Sunday, 20 September 2026