আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

  • MIT ERP
  • Update Time : 01:23:59 am, Sunday, 20 September 2026
  • 20

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এসেছে দ্বিতীয়বারের মতো নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানিয়েছেন দীপিকা ও রণবীর।

শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবির মাধ্যমে তারা এই সুখবর ভাগ করে নেন। একইসঙ্গে জানান, তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং এবার দিদি হয়েছে। দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই দীপিকা ও রণবীরের অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্টের মাধ্যমে নিজেদের সন্তানের আগমনের কথা ঘোষণা করেছিলেন তিনি ও রণবীর। এর কয়েক মাস পর, ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন তারা। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং। সন্তানের জন্মের পর বেশ কিছুদিন নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন দীপিকা ও রণবীর। পরে ধীরে ধীরে মেয়েকে নিয়ে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তারা।

দুয়ার জন্মের পর থেকেই দীপিকার জীবনে এসেছে নানা পরিবর্তন। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি মাতৃত্বও উপভোগ করছেন অভিনেত্রী। এবার দ্বিতীয় সন্তানের আগমনে আরও পূর্ণ হলো দীপিকা-রণবীরের পরিবার। কাজের দিক থেকে বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। এ ছাড়া আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত ২

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

Update Time : 01:23:59 am, Sunday, 20 September 2026