অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান মন্তব্য করেছেন যে, দেশের ব্যাংকিং খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। এছাড়া খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে এবং সামনে তা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আজ শনিবার রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম- সিএমজেএফ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, শুধু ব্যাংক একীভূত করলেই দেশের ব্যাংকিং খাতের চলমান সংকটের সমাধান হবে না। দুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করা হলে কাঙ্ক্ষিত সুফল আসবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংক একীভূত করার মূল উদ্দেশ্য হওয়া উচিত দক্ষতা ও সক্ষমতা বাড়ানো এবং পরিচালনাগত অদক্ষতা কমানো।


















