আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

কুড়িগ্রামে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুটের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 06:44:36 pm, Monday, 7 September 2026
  • 15

কুড়িগ্রামে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুটের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি অস্বীকার করছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানায়, ভোর থেকে বন্দবের ইউনিয়নে মিতা হাসান ট্রেডার্স গুদাম ঘরের সামনে সার নিতে জড়ো হন কৃষকরা। সকাল ৯টার দিকে ডিলার মতিউর রহমান কৃষকদের জানান পুলিশ এনে সার বিতরণ করা হবে। এরপর প্রায় ২ ঘণ্টা পার হলেও কেউ না আসায় উত্তেজিত কৃষকরা গুদাম ঘরের দরজা ভেঙে প্রায় দেড়শো বস্তা সার নিয়ে যান।

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া জানান, সার লুটের কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে বিতরণ করা হচ্ছে।

যদিও এই বিষয়ে সার ডিলার মতিউর রহমানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

কুড়িগ্রামে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুটের অভিযোগ

Update Time : 06:44:36 pm, Monday, 7 September 2026