আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, আহত ১

  • MIT ERP
  • Update Time : 01:38:57 pm, Monday, 7 September 2026
  • 15

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, আহত ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সাগর খান ইমরান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় জাকারিয়া (৩২) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ইমরান ও জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ৭ মিনিটে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলি এলাকায় তাঁর স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রোববার রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তাঁর স্বামী বসে ছিলেন। এ সময় হেলমেট পরা ৭-৮ জন দুর্বৃত্ত চারটি মোটরসাইকেলে করে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ জাকারিয়ার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, আহত ১

Update Time : 01:38:57 pm, Monday, 7 September 2026