আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

৪৪ বছরের নিঃস্বার্থ খেদমত: ভাঙা পায়ে কান্নায় ভেঙে পড়লেন ৮২ বছরের মোয়াজ্জিন

  • MIT ERP
  • Update Time : 05:31:30 am, Monday, 7 September 2026
  • 22

৪৪ বছরের নিঃস্বার্থ খেদমত: ভাঙা পায়ে কান্নায় ভেঙে পড়লেন ৮২ বছরের মোয়াজ্জিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোরের আলো ফোটার আগেই মসজিদ থেকে ভেসে আসত আজানের সুমধুর ধ্বনি। সেই আজানের সঙ্গে জড়িয়ে আছে ৪৪ বছরের এক মানুষের জীবন। নাম সমসের উদ্দিন সমছু (৮২)। মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর আলীনগর জামে মসজিদের এ মোয়াজ্জিন দীর্ঘ ৪৪ বছর ধরে কোনো বেতনভাতা ছাড়াই করে আসছেন মসজিদের খেদমত।

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। তবু থামেনি তার দায়িত্ব। কৃষিকাজের ব্যস্ততা, সংসারের ঝামেলাÑ কোনো কিছুই তাকে দায়িত্ব থেকে দূরে রাখতে পারেনি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজান দেওয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু গত ১৯ জুলাই মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। রাতে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য অজু করতে ঘরের বাইরে টিউবওয়েলের কাছে যান সমছু। একপর্যায়ে পা পিছলে পড়ে যান তিনি। এতে তার পায়ের উরুর হাড় ভেঙে যায়। এরপর থেকে ২৫ দিন ধরে মসজিদে যেতে পারছেন না তিনি। মসজিদের কথা উঠতেই কণ্ঠ ভারী হয়ে আসে এ বৃদ্ধের। চোখের পানি ধরে রাখতে পারেন না। হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। সমছু বলেন, ‘৪৪ বছরে কোনোদিন টাকার জন্য এ কাজ করিনি। এখন পায়ে আঘাত পেয়ে মসজিদে যেতে পারিনিÑ এ কষ্টটাই বেশি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

৪৪ বছরের নিঃস্বার্থ খেদমত: ভাঙা পায়ে কান্নায় ভেঙে পড়লেন ৮২ বছরের মোয়াজ্জিন

Update Time : 05:31:30 am, Monday, 7 September 2026