আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার

  • MIT ERP
  • Update Time : 01:32:10 am, Monday, 7 September 2026
  • 22

পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি বর্ষা মৌসুমে দুর্যোগপ্রবণ ও নিম্নআয়ের মানুষের সহায়তায় রাজশাহীর পুঠিয়ায় শতাধিক নয়, একশত হতদরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সরকারি ত্রাণ সহায়তার অংশ হিসেবে বিতরণ করা এসব খাদ্যসামগ্রী বর্ষার সময়ে অসহায় পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে জানিয়েছেন উপকারভোগীরা। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, বিভিন্ন ধরনের মসলা ও চিনি। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুবা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

খাদ্যসামগ্রী নিতে আসা কয়েকজন উপকারভোগী বলেন, বর্ষার সময়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করতে নিম্নআয়ের পরিবারগুলোকে হিমশিম খেতে হয়। এ সময়ে সরকারি সহায়তার এই খাদ্যসামগ্রী তাদের পরিবারের জন্য বেশ উপকারী হবে। এ উদ্যোগের জন্য তারা সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা জানান। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে এবং সংসদ সদস্যের নির্দেশনায় চলতি বর্ষা মৌসুমে উপজেলার একশত হতদরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ কিংবা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকারি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার

Update Time : 01:32:10 am, Monday, 7 September 2026