আজ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নরসিংদীর জেল পালানো ১৬৬ বন্দির কোনো নথি নেই: কারা মহাপরিদর্শক

  • MIT ERP
  • Update Time : 08:18:06 pm, Tuesday, 18 August 2026
  • 6

নরসিংদীর জেল পালানো ১৬৬ বন্দির কোনো নথি নেই: কারা মহাপরিদর্শক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ১৬৬ জন বন্দির কোনো নথি কারা অধিদপ্তরের কাছে নেই। এছাড়া পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে ৩ জন এখনো গ্রেপ্তার হননি। মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর পালানো ৬৯০ বন্দি এখনো পলাতক। কারা মহাপরিদর্শক জানান, দেশের ৭৫টি কারাগারে ৯৮ হাজার বন্দি আছে। যা ধারণক্ষমতার দ্বিগুণ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নরসিংদী কারাগার থেকে ৯ জঙ্গি পালিয়েছিল, যার মধ্যে এখনও পলাতক ৩ জন। সেখান থেকে গায়েব ১৬৬ বন্দির নথিও।

কারা মহাপরিদর্শক বলেন, ধারণক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে। তবে সেটি চেষ্টা করা হচ্ছে তাদের আলাদা রাখার।

কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন এটি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এই প্রবণতা এখন কমে আসছে। তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধাও দেওয়া হচ্ছে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চাঁদপুরে খাদ্যে ভেজাল ও ভুয়া ‘ডা.’ পদবি ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নরসিংদীর জেল পালানো ১৬৬ বন্দির কোনো নথি নেই: কারা মহাপরিদর্শক

Update Time : 08:18:06 pm, Tuesday, 18 August 2026